লিরিক্স

শিরোনামঃ ধরো যদি হঠাৎ সন্ধ্যে
কন্ঠঃ স্পন্দন ভট্টাচার্য
কথাঃ পার্থ ঘোষ
সুরঃ স্পন্দন ভট্টাচার্য
ব্যান্ডঃ বাউন্ডুলে

ধরো যদি হঠাৎ সন্ধ্যে
তোমার দেখা আমার সঙ্গে
মুখোমুখি আমরা দুজন
মাঝখানে অনেক বারণ

বাইরে তখন হাওয়া ঝোড়ো
তুমি হয়তো অন্য কারো
আরও একবার বলবো সেদিন
আজ জানে কি জীদ না করো

ধরো যদি চেনা গন্ধে
মেতে উঠি চেনা ছন্দে
যদি ছুঁতে চাই অকারণ
জানি ছোঁয়া তবু বারণ

চলে যাবে হাওয়া ঝোড়ো
সময় ছিলো আমাদেরও
তবু আবার বলবো সেদিন
আজ জানে কি জীদ না করো

SHARE