Aila Re Noya Jamai (আইলো রে নোয়া জামাই) - Bangla Song Lyrics | বাংলা গানের লিরিক্স
হোম / সব লিরিক্স / Folk Song | লোক সঙ্গীত / Aila Re Noya Jamai (আইলো রে নোয়া জামাই)

Aila Re Noya Jamai (আইলো রে নোয়া জামাই)

লিরিক্স

শিরোনামঃ আইলো রে নোয়া জামাই
কন্ঠঃ পন্ডিত রামকানাই দাশ
কথাঃ দিব্যময়ী দাশ
অ্যালবামঃ অসময়ে ধরলাম পাড়ি

আইলো রে নোয়া জামাই আসমানেরো তারা
বিছানা বিছাইয়া দেও শাইল ধানের নেরা
জামাই বও জামাই বও

আইলো রে জামাইয়ের ভাই-বৌ দেখতে বটের গাইল
উঠতে বইতে ছয় মাস লাগে করইন আইন চাইন
জামাই বও জামাই বও

আইলোরে জামাইয়ের বইন হিজলেরো মোড়া
টুকনি দিলে ফেদা পরে ষাইট সত্তইর উরা
জামাই বও জামাই বও

আইলোরে জামাইয়ের ভাই আসমানেরো চান
যাইবার লাগি কওরে যদি কাইট্টা রাখমু কান
জামাই বও জামাই বও

কুঞ্জেরো ভিতরে জামাই বইছে গো সাজিয়া
পাড়ার লোকে দেখতো আইছে দিব্যময়ীর বিয়া
জামাই বও জামাই বও

SHARE