Ajo Kande Kanone Koyeliya (আজো কাঁদে কাননে কোয়েলিয়া) - Bangla Song Lyrics | বাংলা গানের লিরিক্স
হোম / সব লিরিক্স / Kazi Nazrul Islam / Ajo Kande Kanone Koyeliya (আজো কাঁদে কাননে কোয়েলিয়া)

Ajo Kande Kanone Koyeliya (আজো কাঁদে কাননে কোয়েলিয়া)

লিরিক্স

শিরোনামঃ আজো কাঁদে কাননে কোয়েলিয়া
নজরুল গীতি

আজো কাঁদে কাননে কোয়েলিয়া।
চম্পা কুঞ্জে আজো গুঞ্জে ভ্রমরা, কুহরিছে পাপিয়া।।
প্রেম-কুসুম শুকাইয়া গেল হায়,
প্রাণ-প্রদীপ মোর হের গো নিভে যায়,
বিরহী এসো ফিরিয়া।।
তোমারি পথ চাহি হে প্রিয় নিশিদিন
মালার ফুল মোর ধূলায় হ’ল মলিন
জনম গেল ঝুরিয়া।।

SHARE