Ami Ekta Zinda Lash (আমি একটা জিন্দা লাশ) - Bangla Song Lyrics | বাংলা গানের লিরিক্স
হোম / সব লিরিক্স / Bari Siddiqui / Ami Ekta Zinda Lash (আমি একটা জিন্দা লাশ)

Ami Ekta Zinda Lash (আমি একটা জিন্দা লাশ)

লিরিক্স

শিরোনামঃ আমি একটা জিন্দা লাশ
বারী সিদ্দিকী

আমি একটা জিন্দা লাশ
কাটিস নারে জংলার বাঁশ
আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না
আমি পিরিতের অনলে পোড়া মরার পরে
আমায় পুড়িস না।

প্রেমে পোড়া যায় না চেনা দেইখা শুধু মুখ
চেনা যায় যার জীবনে নাই একটু খানি সুখ
হায়রে একটু খানি সুখ
আমি যদি যাইগো মরে, আমার লাশটা বুকে ধরে
আমার লাইগা বন্ধু তোরা কান্না জুড়িস না।

বুকের ভিতর মারলো অন্তর সর্বহারা শোক
আমার মত কষ্ট যেন পায় না কোন লোক
হায়রে পায় না কোন লোক
মনেরে বুঝাইলাম কত হইল না যে মনের মত
মিছে আশায় তারি পিছে মন আর ঘুরিস না।

SHARE