Golper Ami Tumi (গল্পের আমি তুমি) - Bangla Song Lyrics | বাংলা গানের লিরিক্স
হোম / সব লিরিক্স / Md. Mobassher Choudhury / Golper Ami Tumi (গল্পের আমি তুমি)

Golper Ami Tumi (গল্পের আমি তুমি)

লিরিক্স

শিরোনামঃ গল্পের আমি তুমি
কন্ঠঃ মোবাশ্বির চৌধুরী
কথাঃ এস এম আহসানুস সাকিব
সুরঃ মোবাশ্বির চৌধুরী
মিউজিকঃ শাকের রাযা

গল্পে আমি, বীর রাজকুমার
তুমি ঘুমন্ত কুমারী
দৈত্য পাহারার, দূর্গ থেকে
তোমায় জাগিয়ে আনি
দুজন মিলে জাদু গালিচায়
চেপে মেঘের দেশে ঘুরে আসি
জেসমিন আলাদিনের বেশে
গল্পে আমি, সাতমহলা
প্রাসাদপুরীর রাজা
তুমি আমার মহারাণী
ফুলেরা মোদের প্রজা

হঠাৎ করে ভীম ভীষণ ঐ
দানব উঠলো জেগে
উঠে দাঁড়িয়ে বল্লম হাতে
রক্তের রঙ মেখে
লড়াই লড়ি জীয়ন কাঠি
হাতের মুঠোয় চেপে
গল্পে আমি মেঘনাদ আসি
মেঘের রথে চেপে

এই গল্প চলতে থাকে
মনের ভেতর মনে
গল্পে তুমি এসে নিয়ে যাও
আমায় দূরের বনে
গল্পে শুধু তুমি আর আমি
কেও নেই কোথা চলতে থাকে
মনপুরিতে তোমার আমার কথা
গল্পেই গল্প জমে
যেমন করে চাই
গল্প থেকে বেরিয়ে এলে
তুমি কোথাও নাই

SHARE