Mitthe Golpo (মিথ্যে গল্প) - Bangla Song Lyrics | বাংলা গানের লিরিক্স
হোম / সব লিরিক্স / Naheed Mehedi / Mitthe Golpo (মিথ্যে গল্প)

Mitthe Golpo (মিথ্যে গল্প)

লিরিক্স

শিরোনামঃ মিথ্যে গল্প
কন্ঠঃ নাহিদ মেহেদী
কথাঃ সেতু চৌধুরী
সুরঃ সেতু চৌধুরী
সঙ্গীতঃ সেতু চৌধুরী

সেদিনও এমন ছিলো মেঘলা বিকেল
খোলা দরজায় ছায়া তোমার
আসোনি তুমি, চলে যাচ্ছো বলে
আমিও জানি ভুল সব আমার
আজ সত্যি বলছি ফিরে তাকাও আমার
কোন মিথ্যে গল্পে ডুব দেবো নাতো আর
শত আশার, ভালোবাসায়

আমি আগ বাড়িয়ে ছুঁয়ে দেব তোমায়
আমি হাত বাড়িয়ে ছুঁয়ে দেব তোমায়
আমি আগ বাড়িয়ে ছুঁয়ে দেব তোমায়
আমি হাত বাড়িয়ে ছুঁতে চাই তোমায়

সেদিনও এমন ছিলো সন্ধ্যাতারা
শত অভিযোগ মনে জমা তোমার
বলনি কিছুই, চলে যাচ্ছো বলে
আমিও জানি ভুল সব আমার
আজ সত্যি বলছি ফিরে তাকাও আমার
কোন মিথ্যে গল্পে ডুব দেবো নাতো আর
শত আশার, ভালোবাসায়

আমি আগ বাড়িয়ে ছুঁয়ে দেব তোমায়
আমি হাত বাড়িয়ে ছুঁয়ে দেব তোমায়
আমি আগ বাড়িয়ে ছুঁয়ে দেব তোমায়
আমি হাত বাড়িয়ে ছুঁতে চাই তোমায়

SHARE