Tokir Jonno (ত্বকীর জন্য) - Bangla Song Lyrics | বাংলা গানের লিরিক্স
হোম / সব লিরিক্স / Krishnakali / Tokir Jonno (ত্বকীর জন্য)

Tokir Jonno (ত্বকীর জন্য)

লিরিক্স

শিরোনামঃ ত্বকীর জন্য
কন্ঠঃ কৃষ্ণকলি
কথাঃ অর্ক সুমন
সুরঃ ইফতি খাইরুল আলম শুভ

তোর জন্য নির্বাসন সুখের
তোর জন্য আন্দোলন শহরে
তোর জন্য ঝাপসা চোখে স্বপ্ন খুঁজি একমনে।।

তোর জন্য মন পোড়ায়
তোর জন্য কি করি হায়
তোর জন্য বুকের ভেতর বন্দি বাঘটা খাঁচা ভাঙতে চায়।।

আন্ধারে গান বোনাই তোর জন্য
আয়না দেখতে লজ্জা পাই তোর জন্য
ভীতু মন নিজেকে চিনি রোজ তোর জন্য।।

আকাশ জোড়া সূর্যটাকে দিতেম তোর হাতে
সবুজ প্রান্তর দিতেম তোর পায়ে ছুট্টে যেতে
প্রান ভরে সব মানুষ ভালবেসে গান গাবে
রোজ ভোরে, তোর শহরে।।

SHARE