লিরিক্স

তরী আমার হঠাৎ ডুবে যায়
কোন্‌খানে রে কোন্‌ পাষাণের ঘায় ।।
নবীন তরী নতুন চলে, দিই নি পাড়ি অগাধ জলে-
বাহি তারে খেলার ছলে কিনার-কিনারায় ।।
ভেসেছিলেম স্রোতের ভরে, একা ছিলেম কর্ণ ধ’রে-
লেগেছিল পালের ‘পরে মধুর মৃদু বায় ।
সুখে ছিলেম আপন-মনে, মেঘ ছিল না গগনকোণে-
লাগবে তরী কুসুমবনে ছিলেম সেই আশায় ।।

SHARE