Shundorigo Dohai Dohai (সুন্দরীগো দোহাই দোহাই) - Bangla Song Lyrics | বাংলা গানের লিরিক্স
হোম / সব লিরিক্স / Manna Dey / Shundorigo Dohai Dohai (সুন্দরীগো দোহাই দোহাই)

Shundorigo Dohai Dohai (সুন্দরীগো দোহাই দোহাই)

লিরিক্স

শিরোনামঃ সুন্দরীগো দোহাই দোহাই
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ মান্না দে
কন্ঠঃ মান্না দে

সুন্দরীগো দোহাই দোহাই
মান করোনা
আজ নিশীথে কাছে থাকো
না বলো না ।

অনেক শিখা পুড়ে তবে
এমন প্রদীপ জ্বলে
অনেক কথার মরণ হলে
হৃদয় কথা বলে
না না
চন্দ্রহারে কাজলধোঁয়া
জল ফেলোনা।

একেই তো এই জীবন ভরে
কাজের বোঝাই জমে
আজ পৃথিবীর ভালোবাসার
সময় গেছে কমে
না না
একটু ফাগুন আগুন দিয়ে
না জ্বেলোনা।

SHARE