Amar Valobashar Rajprasade (আমার ভালোবাসার রাজপ্রাসাদে) - Bangla Song Lyrics | বাংলা গানের লিরিক্স
হোম / সব লিরিক্স / Manna Dey / Amar Valobashar Rajprasade (আমার ভালোবাসার রাজপ্রাসাদে)

Amar Valobashar Rajprasade (আমার ভালোবাসার রাজপ্রাসাদে)

লিরিক্স

শিরোনামঃ আমার ভালোবাসার রাজপ্রাসাদে
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ নচিকেতা ঘোষ
কন্ঠঃ মান্না দে

আমার ভালোবাসার রাজপ্রাসাদে
নিশুতি রাত গুমরে কাঁদে
মনের ময়ুর মরেছে ঐ
ময়ুর মহলেই…
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে
দরবারে তার ছিলো আমার সোনার সিংহাসন
আমি হাজার হাতের সেলাম পেলাম
পেলাম না তো মন
আজ মখমলের ঐ পর্দাগুলো
ওড়ায় শুধু স্মৃতির ধূলো
ফুলবাগানের বাতাস এসে
আছড়ে পড়ে যেই
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে
আমার নাচঘরে যেই পাগল হত
নূপুর তোমার পায়
আমি ইরান দেশের গোলাপ ছুঁড়ে
দিতাম তোমার গায়
তুমি শ্বেত পাথরের গেলাস ভরে
অনেক সুধা দিতে ধরে
আমি বিষও পেলাম তোমার দেয়া
ঐ পেয়ালাতেই
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে

আমার ভালোবাসার রাজপ্রাসাদে
নিশুতি রাত গুমরে কাঁদে

SHARE