Ko Fota Chokher Jol Felecho (ক’ফোঁটা চোখের জ‍ল) - Bangla Song Lyrics | বাংলা গানের লিরিক্স
হোম / সব লিরিক্স / Manna Dey / Ko Fota Chokher Jol Felecho (ক’ফোঁটা চোখের জ‍ল)

Ko Fota Chokher Jol Felecho (ক’ফোঁটা চোখের জ‍ল)

লিরিক্স

শিরোনামঃ ক’ফোঁটা চোখের জ‍ল
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ নচিকেতা ঘোষ
কন্ঠঃ মান্না দে

ক’ফোঁটা চোখের জ‍ল ফেলেছ
যে তুমি ভালবাসবে?
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কী করে এখানে তুমি আসবে।

ক’টা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগ।
কী এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজেই হাসবে
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কী করে এখানে তুমি আসবে।

হাজার কাজের ভীড়ে সময় তো হয়নি তোমার
শোননি তো কান পেতে অস্ফুট কোন কথা তার।

আজ কেন হাহাকার কর, সে কথায় ইতিহাস গড়
কী সুখ জ‍লাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে!
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কী করে এখানে তুমি আসবে।

SHARE