Hoyto Tomari Jonno (হয়তো তোমারই জন্য) - Bangla Song Lyrics | বাংলা গানের লিরিক্স
হোম / সব লিরিক্স / Manna Dey / Hoyto Tomari Jonno (হয়তো তোমারই জন্য)

Hoyto Tomari Jonno (হয়তো তোমারই জন্য)

লিরিক্স

শিরোনামঃ হয়তো তোমারই জন্য
কথাঃ সুধিন দাশগুপ্ত
সুরঃ সুধিন দাশগুপ্ত
কন্ঠঃ মান্না দে
মুভিঃ তিন ভুবনের পারে

হয়তো তোমারই জন্য,
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য,
আশার হাত বাড়াই।

যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে,
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই।

আমি যে নিজেই মত্ত
জানিনা তোমার শর্ত,
আমি যে নিজেই মত্ত
জানিনা তোমার শর্ত।
যদি বা ঘটে অনর্থ
তবুও তোমায় চাই,

হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য,
আশার হাত বাড়াই।

আহা…

আমি যে দুরন্ত
দু’চোখে অনন্ত
ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই
তুমি তো বলনি মন্দ
তবু কেন প্রতিবন্ধ
রেখোনা মনের দ্বন্দ্ব
সব ছেড়ে চল যাই

হয়তো তোমারই জন্য,
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য,
আশার হাত বাড়াই।
যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে,
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই।

SHARE