Kaharba Noy Dadra Bajao (কাহারবা নয় দাদরা বাজাও) - Bangla Song Lyrics | বাংলা গানের লিরিক্স
হোম / সব লিরিক্স / Manna Dey / Kaharba Noy Dadra Bajao (কাহারবা নয় দাদরা বাজাও)

Kaharba Noy Dadra Bajao (কাহারবা নয় দাদরা বাজাও)

লিরিক্স

শিরোনামঃ কাহারবা নয় দাদরা বাজাও
কন্ঠঃ মান্না দে
কথাঃ গৌরপ্রসন্ন মজুমদার
সুরঃ মান্না দে

কাহারবা নয় দাদরা বাজাও
উল্টো পাল্টা মারছ চাঁটি
শশীকান্ত তুমিই দেখছি
আসরটাকে করবে মাটি।

রোশনী বাঈয়ের পায়ের পায়েল
কলজেটাকে করুক ঘায়েল
আমার পদ্মপাতায় লাগবে না দাগ
কলঙ্কপাঁক যতই ঘাঁটি (আহ)।

গোলাপ জল দাও ছিটিয়ে,
গোলাপ ফুলের পাপড়ি ছড়াও

ভুলতে যে চাই বুকের জ্বালা
রক্তে নেশার আগুন ধরাও।

প্রতি রাতের এই যে আসর
এই তো আমার জীবন বাসর
আমার ইচ্ছে করে শূন্যে উঠে
মেঘের উপর দিয়ে হাঁটি (আহ)।

SHARE