Posha Pakhi Ure Jabe (পোষা পাখি উড়ে যাবে ) - Bangla Song Lyrics | বাংলা গানের লিরিক্স
হোম / সব লিরিক্স / Folk Song | লোক সঙ্গীত / Posha Pakhi Ure Jabe (পোষা পাখি উড়ে যাবে )

Posha Pakhi Ure Jabe (পোষা পাখি উড়ে যাবে )

লিরিক্স

শিরোনামঃ পোষা পাখি উড়ে যাবে
কথাঃ বিজয় সরকার
সুরঃ বিজয় সরকার

পোষা পাখি উড়ে যাবে সজনী
একদিন ভাবি নাই মনে
সে কি আমায় বলবে কখনে
একদিন ভাবি নাই মনে
খেলতো পাখি সোনালী খাঁচায়
বলতো কত কি আমায়
বসে রুপালি আড়ায়
ফটিকের বাটি ভরে
কত খাবার দিতাম থরে থরে
নিষ্ঠুর পাখি খাইতো আনমনে
একদিন ভাবি নাই মনে
জংলার পাখি করল সর্বনাশ
এখন শুধুই হাই হোতাস
কোথায় করব তার তালাশ
কে এমন দরদী আছে
সে বলে দিবে আমার কাছে
পাখি আমার গেছে কোন বনে
একদিন ভাবি নাই মনে
আগে যদি জানতাম পাখির মন
ও সে করিবে এমন
তারে দিতাম না এ মন
বনের পাখি বনে গেল
আমার বুকে দিয়ে ভীষণ ছেল
তারে আর কি ফিরে পাবো জীবনে
একদিন ভাবি নাই মনে
পাখির মায়ায় পড়ে কত লোক
পেল আমার মত সুখ
তাদের জল ভরা দুই চোখ
অসীম গগনের পাখি..
তারে আপন বলে কেন ডাকি রে
পাগল বিজয় কাঁধে বসে বিজনে
একদিন ভাবি নাই মনে।
পোষা পাখি উড়ে যাবে সজনী
একদিন ভাবি নাই মনে
সে কি আমায় বলবে কখনে
একদিন ভাবি নাই মনে

SHARE