Ei Kule Ami Ar Oi Kule Tumi (এই কূলে আমি আর ওই কূলে তুমি) - Bangla Song Lyrics | বাংলা গানের লিরিক্স
হোম / সব লিরিক্স / Manna Dey / Ei Kule Ami Ar Oi Kule Tumi (এই কূলে আমি আর ওই কূলে তুমি)

Ei Kule Ami Ar Oi Kule Tumi (এই কূলে আমি আর ওই কূলে তুমি)

লিরিক্স

শিরোনামঃ এই কূলে আমি আর ওই কূলে তুমি
কন্ঠঃ মান্না দে
কথাঃ বঙ্কিম ঘোষ
সুরঃ মান্না দে

এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
তবুও তোমার আমি পাই ওগো সাড়া
দুটি পাখী দুটি কূলে গান যেন গায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুলদোরে
তাই আজ বসে থাকি আশায় আশায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

দূরে আছো তবু কথা হয় বিনিময়
জানো না তো কি নিবিঢ এই পরিচয়
দেখি আমি চোখ মেলে মনেরও মাধুরী ঢেলে
তুমি যে গো ভেসে এলে প্রাণের খেয়ায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

SHARE