Deulia (দেউলিয়া) - Bangla Song Lyrics | বাংলা গানের লিরিক্স
হোম / সব লিরিক্স / Tanjib Sarowar / Deulia (দেউলিয়া)

Deulia (দেউলিয়া)

লিরিক্স

শিরোনামঃ দেউলিয়া
কন্ঠঃ তানজীব সারোয়ার
কথাঃ তানজীব সারোয়ার
সুরঃ তানজীব সারোয়ার
মিউজিকঃ বিবেক

কি সুখ পাই, তোরে দেখায়
হায় সুখ যায় তোরে হারায়
আমায় বান্ধিয়া রাখো কলিজায়
পর কইরা যাইওনা ফালায়

এ মন দেউলিয়া পাগল পাড়া
মন হারা ছন্নছাড়া

গঞ্জে যাই যেদিন
লোকে কয় ডাইকা সেদিন
ভুইলা যারে পাগল পাবিনা আর তারে

আমার দোতারায় ঘূণে ধরেছে
তাই মনমাসি ঘুমে ডেকেছে
আমার ধরফরা বুক আর দোতারার সুর
থামিলে আইসা কি হবে

এ মন দেউলিয়া পাগল পাড়া
মন হারা ছন্নছাড়া

ধোঁকা আর বোকা
নিজে তা বুঝি না
অন্ধের মত চাই তোরে
লোকে যা বলে বলুক
এমুক অমুক
জবাবে বলি কাল আসবে সুখ

আমার দোতারায় ঘূণে ধরেছে
তাই মনমাসি ঘুমে ডেকেছে
আমায় বান্ধিয়া রাখো কলিজায়
পর কইরা যাইওনা ফালায়

এ মন দেউলিয়া পাগল পাড়া
মন হারা ছন্নছাড়া

SHARE