Poramon (পোড়ামন) - Bangla Song Lyrics | বাংলা গানের লিরিক্স
হোম / সব লিরিক্স / Tanjib Sarowar / Poramon (পোড়ামন)

Poramon (পোড়ামন)

লিরিক্স

শিরোনামঃ পোড়ামন
কন্ঠঃ তানজীব সারোয়ার/সালমা আখতার
কথাঃ ওমর ফারুক বিশাল
সুরঃ বিবেক মজুমদার
মিউজিকঃ বিবেক মজুমদার

কইরা হেলা চইলা গেলা
খেইল্যা দারুণ প্রেমো খেলা
লাগে না ভালো লাগে না
পরাণে পরাণ থাকে না

উড়াল দিলা কোন সুখের আশায়
শত দুখেও তোমার নাম সুধায়
পোড়ামন তোমায় ভাবিয়া
চোখ বুইজাও থাকে জাগিয়া

মনের মাঝে এ কেমন আগুন
নিভাতে গেলে বাড়ে দ্বিগুন
বাইরেও জ্বলে আর ভিতরেও পুড়ে
তু-মি-হীন নাই সুখ অ-ন্ত-পু-রে

কিসের খোঁজে ক্যান হইলা নিখোঁজ
পারি না দিতে মনটা রে বোজ
পোড়ামন তোমায় ভাবিয়া
চোখ বুইজাও থাকে জাগিয়া

SHARE